রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গতি ফেরাতে চান এরদোগান

Date: 2025-11-20
news-banner

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান রাশিয়া ও ইউক্রেনের থেমে থাকা শান্তি আলোচনায় গতি ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) আংকারায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন ও তুরস্কের প্রেসিডেন্ট এই বিষয় নিয়ে আলোচনা করেন।

এরদোগান বলেন, “আমরা বিশ্বাস করি যে সমস্যাগুলো সমাধান করে আরও ব্যাপক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করা উপকারী হবে। আঙ্কারা দীর্ঘস্থায়ী শান্তির দিকে আলোচনাকে এগিয়ে নিতে চায়।”

অপরদিকে, একজন সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, কিয়েভকে যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রস্তাব সম্পর্কে ‘সংকেত’ দেওয়া হয়েছে, যা ওয়াশিংটন ইতোমধ্যে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। তবে এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না।

এর আগে, গত জুলাই মাসে ইস্তাম্বুলে বৈঠকের পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে যায়। এই প্রক্রিয়াটি পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সাথেও বৈঠকে বসতে প্রস্তুত আঙ্কারা, এবং এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

Leave Your Comments