তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শুক্রবার (২১ নভেম্বর) ভোর পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের জন্য স্বল্পচাপ বিরাজ করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানিয়েছে, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এই কারণে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ থাকবে।
তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্যধারণের জন্য অনুরোধ জানিয়েছে।