ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা—আপিল বিভাগের রায় কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে

Date: 2025-11-20
news-banner

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে, ১৪ বছর আগে বাতিল হওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে।


রায়ের পর ব্রিফিংয়ে আইনজীবীরা জানান, গত ১১ নভেম্বর শুনানি শেষ হওয়ার পর আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতি। বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুনানি চলেছে টানা ১০ কর্মদিবস।


আপিলকারী ও রাষ্ট্রপক্ষ উভয় পক্ষই শুনানিতে উল্লেখ করেছেন, দেশের গণতন্ত্রের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা উচিত। এই ব্যবস্থা বাতিলের পরই দেশে রাজনৈতিক সংকট দেখা দেয়।


বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “এই রায়ের মাধ্যমে দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন

Leave Your Comments