ঢাকা-১৫ আসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ‘লেটস রান উইথ ঢাকা ১৫’ ম্যারাথন অনুষ্ঠিত

Date: 2025-11-20
news-banner

ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘লেটস রান উইথ ঢাকা ১৫’ ম্যারাথন।

 বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টায় মিরপুর ১৩-এর এসওএস হারমান মেরিনার কলেজের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথনে শতাধিক দৌড়বিদ অংশ নেন।

ম্যারাথনের রুট ছিল মিরপুর ১৩ থেকে কচুক্ষেত মোড়, সেখান থেকে মিরপুর ১০ নম্বর হয়ে আবার মিরপুর ১৩-তে সমাপ্তি।


উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন,
“বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন কেক কেটে উদযাপন নিষিদ্ধ। তাই যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং শরীরচর্চায় উদ্বুদ্ধ করতেই এ ম্যারাথনের আয়োজন।”


অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপি মনোনীত ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল ইসলাম বলেন,
“বিএনপির ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ। আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে সকলকে কাজ করতে হবে।”

Leave Your Comments