আতাউর রহমান মুকুল, শওকত হোসেন শকু ও গোলাম নবী মুরাদের বহিষ্কার প্রত্যাহার করেছে বিএনপি

Date: 2025-11-20
news-banner

জেলা প্রতিনিধি:


আতাউর রহমান মুকুল, শওকত হোসেন শকু ও গোলাম নবী মুরাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়েছিল।


আতাউর রহমান মুকুল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বন্দর উপজেলার টানা তিনবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।


বহিষ্কার প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর এলাকায় আনন্দের বন্যা দেখা যায়। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।

Leave Your Comments