গল্প চুরির অভিযোগ উড়াল দিলেন মুকেশ ভাট, আলিয়ার ‘জিগরা’ নকল নয়

Date: 2025-11-19
news-banner

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এর অভিনীত সিনেমা ‘জিগরা’ নিয়ে গল্প চুরির অভিযোগ উঠেছে। সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও দর্শক মহলে আলোচিত হয়েছে। অভিযোগকারিণী অভিনেত্রী দিব্যা খোসলা কুমার দাবি করেছেন, ‘জিগরা’ সিনেমা তার ‘সাবী’ সিনেমার অনুকরণে নির্মিত।




এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আলিয়া ভাটের কাকা মুকেশ ভাট বলেন, পুরো বিষয়টি শুধুই সিনেমার প্রচারের উদ্দেশ্যে করা হয়েছে। 


তিনি জানিয়েছেন, যা বলা হচ্ছে তা সত্য নয়। মুকেশ ভাট বলেন, আলিয়ার সিনেমা ‘জিগরা’ ‘সাবী’ নয়, বরং তার দাদা মহেশ ভাট এর সিনেমা ‘গুমরাহ’ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ‘জিগরা’ কোনোভাবেই ‘সাবী’র নকল নয় এবং চলমান অভিযোগ ও বিতর্ক শুধুই প্রচারমূলক। মুকেশ ভাট উল্লেখ করেন, নেগেটিভ প্রচারও সিনেমার আকর্ষণ বাড়াতে সাহায্য করে।

Leave Your Comments