প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫
সময়: ০৬:৫২ পিএম
অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ঢাকা সফরের আমন্ত্রণ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায়।
বৈঠকে কমান্ড এন্ড স্টাফ কলেজ (CSC) এর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অজিত দোভালকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।