ঢাকায় আসছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল: ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’ কনসার্ট

Date: 2025-11-19
news-banner

শীতের মরসুমের আনন্দে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) কোর্ট সাইড, মাদানী এভিনিউতে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

কনসার্টে অংশ নেবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ, যাদের সেমি ক্লাসিকাল ঘরানার গান নিয়ে কাজের অভিজ্ঞতা প্রায় ২৭ বছর। এছাড়া বাংলাদেশের দুই সুপরিচিত ব্যান্ড শিরোনামহীনমেঘদল তাদের স্বতন্ত্র এবং ভিন্নধর্মী গানের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করবেন।

উক্ত আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স, এবং টোট্টেং কম্যুনিকেশন্স ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। কনসার্টের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে এবং তা পাওয়া যাচ্ছে tickticki.com-এ।

Leave Your Comments