মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশ কুরাসাও ফুটবল ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ৪৪৪ বর্গকিলোমিটারের এই দেশটি নাটকীয় এক ম্যাচে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গত রাতে কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে জ্যামাইকার সঙ্গে ম্যাচে দ্বিতীয়ার্ধে জ্যামাইকা আক্রমণ চালালেও কুরাসাওয়ের খেলোয়াড়রা দৃঢ় প্রতিরোধ দেখান। তিনবার গোলপোস্টে বল লেগে গেলেও এবং একটি পেনাল্টি বাতিল হলেও কুরাসাওয়ের জয় অটুট থাকে।
এর আগে বিশ্বকাপে খেলার ক্ষুদ্রতম দেশ হিসেবে আইসল্যান্ড (৩ লাখ ৯৮ হাজার ২৬৬ জন) রেকর্ড ধরে রেখেছিল। কিন্তু কুরাসাও সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে দিল।
কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নিলেও, বাকি আসনগুলো নিয়ে তীব্র প্রতিযোগিতা ছিল। কনকাকাফ অঞ্চলের ‘ডি’ গ্রুপ থেকে নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে হাইতিও ৫২ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া ‘এ’ গ্রুপ থেকে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে পানামা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার কেপ ভার্দে-র।