প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সম্প্রতি কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে বাংলাদেশ শক্ত আপত্তি জানিয়েছে। পাশাপাশি শর্তগুলো পূরণের সময়সীমা বৃদ্ধি করার দাবি করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে শর্ত শিথিল না করা এবং সব এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, দেশটির শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে দেয়া শর্ত শিথিল করার জন্য চিঠি প্রেরণ করা হয়েছে।