বিএনপি চায় ইসি কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্বে নিয়োগ

Date: 2025-11-19
news-banner

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এ দাবি জানান।


ড. আব্দুল মঈন খান বলেন, “দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এই সময়ে ইসির ভূমিকা গুরুত্বপূর্ণ। কমিশনকে শক্ত অবস্থানে থাকতে হবে। যতটুকু লোকবল আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”


তিনি আরও বলেন, “নিয়মনীতি মেনে নির্বাচন করা রাজনৈতিক দলের প্রার্থীদের করণীয়। আচরণবিধি মেনে চলতেই হবে। তফসিলের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে অঙ্গীকারনামা যতই নেওয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। অঙ্গীকারনামায় শাস্তির বিধানও স্পষ্ট নয়।” তিনি বিএনপির দেওয়া পরামর্শগুলোর যথাযথ প্রতিফলন না হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

Leave Your Comments