গণভোট আইনের পরই প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি

Date: 2025-11-19
news-banner

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, দেশের আগের দুটি গণভোট আইন অনুযায়ী অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারের গণভোট এখনো আইনগতভাবে গৃহীত হয়নি। আইন প্রণয়ন সম্পন্ন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি শুরু করবে। 


বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার পর তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এসব পরিস্থিতি উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

 নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য কমিশন বদ্ধপরিকর। জনগণ ভোটকেন্দ্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে কেউ অরাজকতা সৃষ্টির সাহস পাবে না।”


তিনি আরও উল্লেখ করেন, “আমরা লুকিয়ে নির্বাচন করতে চাই না। সাংবাদিকদের ক্যামেরাই কার্যত সিসিটিভি ক্যামেরার কাজ করবে। ইতিমধ্যে অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে এই ক্যামেরা কেউ চাইলে বন্ধ করতে পারে এবং রক্ষণাবেক্ষণও বড় চ্যালেঞ্জ। 

এছাড়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাও বড় মাথাব্যথার বিষয়।”

Leave Your Comments