হাইকোর্ট ‘জুলাই গণহত্যা’ প্রতিবেদনকে ঐতিহাসিক হিসেবে ঘোষণা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Date: 2025-11-19
news-banner

হাইকোর্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা দিয়ে ‘জুলাই গণহত্যা’ ঘটনার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশ করা হয়।


গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার রায় দেয় হাইকোর্ট। এই রিটের রুল শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন।


রায়ে নির্দেশ দেয়া হয়েছে, প্রতিবেদনকে ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশ করতে হবে। এছাড়া জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও রাষ্ট্রীয় সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে জনগণকে সচেতন করা, একাডেমিক গবেষণা এবং আইনি প্রয়োজনে সহজলভ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave Your Comments