ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

Date: 2025-11-19
news-banner

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় হয়, তার জন্য সশস্ত্র বাহিনীর সহযোগিতা প্রয়োজন। তিনি এ কথা বলেন বুধবার (১৯ নভেম্বর) মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে।


তিনি মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সামরিক বাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া, শীর্ষস্থানীয় সামরিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসসিএসসির (DSCSC) বিশ্বব্যাপী অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।


এ বছর বিভিন্ন দেশ থেকে আগত ৫৮ জন অফিসারসহ মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। প্রধান উপদেষ্টা কোর্স সম্পন্ন তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave Your Comments