ইসলামের ইতিহাস রক্ষায় মাদরাসায় নারী শিক্ষার সম্প্রসারণ জরুরি: ধর্ম উপদেষ্টা

Date: 2025-11-19
news-banner

নারীদের পিছনে ফেলে সমাজ ও রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে মাদরাসায় নারী শিক্ষার সম্প্রসারণ অত্যন্ত জরুরি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিবরাস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “জুলাই বিপ্লব পরবর্তীতে মাদরাসা শিক্ষার বিস্তৃতির যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে না পারলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে। তাই শিক্ষা খাতে মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি “ভালো সরকার” পেতে যাচ্ছে—এ নিয়ে তিনি আশাবাদী।

Leave Your Comments