সৌদি যুবরাজের সম্মানে হোয়াইট হাউস ডিনারে ক্রিস্টিয়ানো রোনালদো

Date: 2025-11-19
news-banner

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন পর্তুগীজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে ডিনারে যোগ দেন বিভিন্ন অঙ্গনের তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা।

ডিনারের আগে হোয়াইট হাউসের অতিথিদের সামনে বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রোনালদোকে হোস্ট করা তার জন্য “অনেক সম্মানের” বিষয় হিসেবে উল্লেখ করেন।

সৌদি যুবরাজ বর্তমানে দেশটির তেলের ওপর নির্ভরতা কমিয়ে খেলাধুলা, পর্যটন ও বিনোদন খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে রোনালদো ডিনারে উপস্থিত ছিলেন, যদিও তিনি ক্রাউন প্রিন্সের অফিসিয়াল দলবলে অংশগ্রহণ করেছিলেন কি না তা নিশ্চিত করেননি।

ডিনারে উপস্থিত ছিলেন ইলন মাস্ক, অ্যাপল সিইও টিম কুকসহ অন্যান্য প্রভাবশালী ব্যবসায়ী। রোনালদো সৌদি আরবের পর্যটন ও উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করছেন এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন।

Leave Your Comments