ট্রাম্পের দাবি: খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের কোনো জ্ঞান ছিল না

Date: 2025-11-19
news-banner

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই দাবি করেন।

ট্রাম্প বলেন, "আপনারা যার কথা বলছেন, তিনি বিতর্কিত একজন ব্যক্তি ছিলেন। অনেকেই তাকে পছন্দ করতেন না। তবে যে ঘটনা ঘটেছে, সেটি এমবিএস জানতেন না। তাই বিষয়টি আর বেশি না টেনে নিয়ে আসাই ভালো।" তিনি আরও বলেন, "এ ধরনের প্রশ্ন করে আমাদের অতিথিকে বিব্রত করা উচিত নয়।"

এ সময় ট্রাম্প সৌদি যুবরাজের পক্ষে স্পষ্ট করে সাংবাদিকদের আশ্বস্ত করেন এবং এবিসি নিউজের এক সাংবাদিককে তিরস্কারও করেন।

Leave Your Comments