গাজীপুরে ঝুট গুদামে আগুন, কোটি টাকার মালামাল পুড়ে ছাই

Date: 2025-11-19
news-banner

গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে থাকা কোটি টাকার ঝুট মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এ সময় আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে যায় এবং ৩টি গরু মারা যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave Your Comments