আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালাচ্ছে। এর ধারাবাহিকতায় আজ (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি ও জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি।
সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-কে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে।
এর আগে, গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজন, আচরণবিধি মানা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিষয়ে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দিয়েছেন।