জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির কারণে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বাতিল হওয়া ৫৩ জনের মধ্যে পীরগাছা উপজেলায় আটজন রয়েছেন।
পীরগাছার তালিকাভুক্ত ব্যক্তি হলেন:
-
ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ বাজার (নারায়ণপুর) গ্রামের মো. কামরুল হাসান (১১৯৩)
-
মো. মোতাহার হোসেন (১১৯৫)
-
মো. মজনু মিয়া (১১৫৭)
-
মো. আশাদুজ্জামান (১১৯৪)
-
আদম বড়াইপাড়া গ্রামের মো. আব্দুল হাকিম (১১৯৬)
-
ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের মো. আনারুল ইসলাম (১১৯৭)
-
কান্দি ইউনিয়নের দাদন গ্রামের মো. ওমর ফারুক (১০৭৬)
-
পীরগাছা ইউনিয়নের অনন্তরাম (মাছুয়াপাড়া) গ্রামের মো. আব্দুর রাজ্জাক (১২০০)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1 (Allocation of Business)-এর ক্রমিক নম্বর ২৩ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন। সরকারি তালিকায় ‘অতি গুরুত্বর আহত’ (ক), ‘গুরুত্বর আহত’ (খ) ও ‘আহত’ (গ) এই তিন শ্রেণিতে মোট আহত বা জুলাই যোদ্ধা ১৩,৮০০ জন। তবে এটি প্রথমবারের মতো কোনো ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করার পদক্ষেপ।