বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) থেকে এ দাম কার্যকর হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাজুসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারেও তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.664 গ্রাম)
-
২২ ক্যারেট: ২,০৬,৯০৮ টাকা
-
২১ ক্যারেট: ১,৯৭,৪৯৫ টাকা
-
১৮ ক্যারেট: ১,৬৯,২৯১ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৪০,৭৬১ টাকা
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান ভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে গত ১৫ নভেম্বর বাজুস ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা করেছিল, যা ১৬ নভেম্বর থেকে কার্যকর হয়।
রুপার দাম অপরিবর্তিত
দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকা।
-
২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা
-
১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা
-
সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা