নারায়ণগঞ্জে মদনপুর–নারায়ণগঞ্জ হাইওয়ে রোডে অটোচালক খোকন নিহত

Date: 2025-11-19
news-banner

BangladeshNews নারায়ণগঞ্জ প্রতিনিধি:



নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খোকন (৪৮) নামে এক অটোচালক নিহত হয়েছেন। তিনি বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া দীর্ঘদিন ধরে নাইটগার্ডের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে তিনি জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে মদনপুর এলাকায় পৌঁছালে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক যানটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘাতক যান শনাক্তে কাজ করছে।

Leave Your Comments