মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কৃষক লীগ সভাপতিসহ বিভিন্ন ইউনিয়নের মোট ৭ জন আওয়ামী লীগ নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার গোবিন্দপুর, পশারগাতি, দিগনগরসহ বিভিন্ন ইউনিয়নের এসব নেতারা নিজ নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন—
-
মশিউর রহমান, সভাপতি, কৃষক লীগ, ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন
-
মো. শহিদুল ইসলাম, সভাপতি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ
-
মো. মিরজ মুন্সি, সহ-সভাপতি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ
-
মো. হান্নান মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক
-
মো. হাসান আলী (বিল্লাল), সহ-সভাপতি, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২ নং পশারগাতি ইউনিয়ন
-
মো. নাসির মিয়া, সদস্য, ১০ নং দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগ
-
আ. রাজ্জাক শেখ (রাজা), সদস্য, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ
সংবাদ সম্মেলনে তারা জানান, বর্তমান আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নীতি-আদর্শের সঙ্গে নিজেদের চিন্তাধারার অমিল থাকায় স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন। তারা আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের কোনো পদ, দায়িত্ব বা সম্পর্ক আর তাদের নেই এবং ভবিষ্যতেও থাকবেন না।
পদত্যাগকারীরা জানান, দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও তারা রাষ্ট্র ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।