বোদায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি সেমিনার অনুষ্ঠিত

Date: 2025-11-18
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:



পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলার সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন—

  • বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন

  • সহকারী পরিচালক, পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয় মোঃ গোলাম ফারুক

  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবির

  • উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম

  • বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু

সেমিনারে কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং উপবৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকেরা অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় অন্তর্ভুক্তি ও সঠিক সহায়তা নিশ্চিত হলে তাদের জীবনে টেকসই পরিবর্তন সম্ভব। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।


Leave Your Comments