শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কমে গেছে: আইসিজি

Date: 2025-11-18
news-banner

বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (ICG) মন্তব্য করেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সংস্থার মতে, এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেক কমে গেছে

এক বিবৃতিতে সংস্থার বাংলাদেশ বিষয়ক কনসালট্যান্ট থমাস কিয়ান বলেন, গত বছরের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সংঘটিত নৃশংসতায় হাসিনার দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, তবে এই বিচারপ্রক্রিয়া সমালোচনার বাইরে নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে আওয়ামী লীগের বিরত থাকা উচিত, এবং দলটির সমর্থকদের ওপর অতিরিক্ত দমন-পীড়ন বন্ধ করতে হবে অন্তর্বর্তী সরকারের।

ICG মনে করছে, শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেতৃত্ব থেকে না সরেন, তবে তার রাজনীতিতে ফিরে আসা কঠিন হয়ে পড়বে

Leave Your Comments