গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কারাগারে কমানেও ৯৮ ফিলিস্তিনি বন্দি প্রাণ হারিয়েছেন। এই তথ্য প্রকাশ করেছে তেলআবিবভিত্তিক মানবাধিকার সংস্থা Physicians for Human Rights (PHR)।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এখনও বহু বন্দি নিখোঁজ, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। বন্দিদের মৃত্যু ঘটেছে শারীরিক নির্যাতন, চিকিৎসা অবহেলা ও অপুষ্টিসহ বিভিন্ন কারণে।
সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম আট মাসে প্রতি চার দিনে একজন ফিলিস্তিনি বন্দি মৃত্যুবরণ করেছেন। তবে ২০২৪ সালের মাঝামাঝি থেকে ইসরায়েলি সামরিক বাহিনী ও কারা কর্তৃপক্ষ মৃত্যুর হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।
বেশিরভাগ মৃত ব্যক্তি ছিলেন ‘সিকিউরিটি প্রিজনার’, অর্থাৎ অভিযোগ ছাড়াই আটক করা হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো কারাগারে বন্দিদের নিরাপত্তা ও চিকিৎসার নিশ্চয়তা নিশ্চিত করতে তৎপর।