ঢাকায় দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

Date: 2025-11-18
news-banner

ঢাকার পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী থানার পেছনের সি-ব্লক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, পল্লবী সেকশন-১২-এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে সন্ধ্যায় বসে ছিলেন গোলাম কিবরিয়া। রাত ৬:৪০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় এবং পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, কে বা কারা তাকে গুলি করেছে, তা তদন্তের মাধ্যমে জানা হবে

Leave Your Comments