শেখ হাসিনার রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে আজ

Date: 2025-11-18
news-banner

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি, পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারেও রায়ের কপি পাঠানো হবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুইটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। রাজসাক্ষী হওয়ায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ১ জুন, প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগে তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি প্রধান অভিযোগ আনা হয়—

  1. ১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য প্রদান।

  2. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ।

  3. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা।

  4. রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা।

  5. আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর ঘটনা।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন পলাতক, আর সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন সাবেক আইজিপি মামুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।

Leave Your Comments