শেখ হাসিনার ফাঁসির রায়ে কমরেড সাঈদের প্রতিক্রিয়া

Date: 2025-11-18
news-banner

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কমরেড সাঈদ আহম্মেদ এক বিবৃতিতে বলেন, এই রায়কে তারা “যুগোপযোগী” বলে মনে করেন।

তিনি বলেন, রায় ঘোষণার মাধ্যমে জাতি ন্যায়বিচারের পথে অগ্রসর হয়েছে বলে দল মনে করে। তবে মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় রায় কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন হলে ইন্টারপোলের মাধ্যমে আসামিকে আনার সম্ভাবনা বেশি থাকত।

বিবৃতিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ডাদেশ থাকায় অন্যান্য দেশগুলো সাধারণত আসামিকে হস্তান্তরে অনীহা দেখায়, ফলে রায় “কার্যকর না হওয়ার ঝুঁকি” থেকে যায়। দলের পক্ষ থেকে দাবি জানানো হয়— যেকোনো আসামিকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী শাস্তি কার্যকর করে ন্যায়বিচার নিশ্চিত করা উচিত।

বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) কেন্দ্রীয় কমিটি জানায়, রায় কার্যকর না হলে এটি কেবল প্রতীকী সিদ্ধান্ত হিসেবেই থেকে যাবে।

বিবৃতির শেষে কমরেড সাঈদ ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

Leave Your Comments