শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: ভারতের প্রতিক্রিয়া

Date: 2025-11-17
news-banner

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের পর ভারতের প্রতিক্রিয়া এসেছে।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। 

আমরা এই লক্ষ্যে সবসময় সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব।"



তবে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে হস্তান্তরের বিষয়ে ভারত কোনও সরাসরি প্রতিক্রিয়া দেয়নি। এর আগে বাংলাদেশ সরকার এই দুই পলাতক আসামিকে দেশে ফেরত আনার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে দ্বিতীয় কোনও দেশ আশ্রয় দিলে তা হবে ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা। ভারত সরকার যেন অনতিবিলম্বে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।”


উল্লেখ্য, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা নৈতিক ও আইনগতভাবে বাধ্যতামূলক। তবে, ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে এখনও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।


এই অবস্থায় বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা এবং পলাতক আসামিদের দেশে ফেরানো।

Leave Your Comments