জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকর করা উচিত এবং আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এই রায় বাস্তবায়ন করতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা কেবল রায় পেয়েই সন্তুষ্ট নই। আমরা তখনই সন্তুষ্ট হব, যখন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হবে। তখনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবেন এবং শহীদ পরিবার ও আহতরা ন্যায়বিচারের স্বস্তি পাবেন।”
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের সময় তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন।