মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত শৌচাগার থেকে জীবিত নবজাতক উদ্ধার

Date: 2025-11-17
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল:



বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক মানবিক উদ্যোগে পরিত্যক্ত শৌচাগার থেকে জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাদেকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়া স্থানীয় বাসিন্দা মতিন হাওলাদার রাস্তার পাশের পরিত্যক্ত শৌচাগার থেকে কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করেন। নবজাতকটি কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ওসি আরও বলেন, নবজাতকের বয়স আনুমানিক ২–৩ দিন এবং ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে সেখানে ফেলে গেছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় নবজাতকের চিকিৎসা ও সার্বিক সহায়তার দায়িত্ব গ্রহণ করেছে। আপাতত শিশুটি উদ্ধারকারী মতিন হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে।

Leave Your Comments