গোপালগঞ্জে ৫ আওয়ামী লীগ নেতা পদত্যাগ, সংবাদ সম্মেলন

Date: 2025-11-17
news-banner

মুকসুদপুর প্রতিনিধি:



গোপালগঞ্জের মুকসুদপুরে ছয়জন আওয়ামী লীগ নেতা দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৭ নভেম্বর) মুকসুদপুর উপজেলার ১২ নং গোহালা ইউনিয়নের ক্রীড়া সম্পাদকসহ কয়েকজন নেতা এবং দিগনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সকলের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বাবু কাতৃক ঘোষ। বক্তব্যে বলা হয়,
“আমি কার্তিক ঘোষ, ১২ নং গোহালা ইউনিয়ন ক্রীড়া বিষয়ক সম্পাদক। আমার সঙ্গে রয়েছেন জশোধা জীবন ঘোষ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি; মিঠুন মালো, যুগ্ন সাধারণ সম্পাদক; আব্দুল মান্নান শেখ, ২ নং ওয়ার্ড সহ-সভাপতি; এবং নিখিল চন্দ্র বিশ্বাস, দিগনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক। বর্তমান আওয়ামী লীগের কর্মকাণ্ড আমাদের নীতি ও আদর্শের সঙ্গে মিল না থাকায় আমরা সকল প্রকার পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আজ থেকে আমাদের আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

পদত্যাগকারী নেতারা আরও বলেন, তারা ভবিষ্যতে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।

Leave Your Comments