এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

Date: 2025-11-17
news-banner

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ সংস্কারের পক্ষে এবার ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও জানান, পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলন অব্যাহত থাকবে। তবে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে আপাতত যাচ্ছে না দলগুলো। নির্বাচন ঘিরে দেশে যে সামগ্রিক পরিবর্তনের ধারা তৈরি হয়েছে—তা এগিয়ে নিতে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার নিশ্চিত করতে সরকারকে সঠিক ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

Leave Your Comments