পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

Date: 2025-11-17
news-banner

পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করেছে। তবে শাখার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সক্ষম হন, কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

শাখার অফিস সহকারী শেখ বাহান উদ্দিন জানান, সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে আগুন দেখেন এবং দ্রুত পানি এনে তা নিভিয়ে দেন। ব্যাংক ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, হঠাৎ কিছু লোক আগুন দেয়ার পর চলে যায়। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টহল জোরদার করেছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave Your Comments