মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডিতে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
উপদেষ্টা জানান, তারা বাসায় ককটেল হামলার জন্য আতঙ্কিত নন, তবে সারাদেশে আগুন ও ককটেল হামলার ঘটনায় মানুষ নিহত হচ্ছে, যা উদ্বেগজনক। তিনি গণমাধ্যমকে এসব আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত তৈরিতে কাজ করার আহ্বান জানান।