ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

Date: 2025-11-17
news-banner

বুলডোজারমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা হওয়ার মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের পথে বুলডোজার নিয়ে রওয়ানা হয়েছে ছাত্র-জনতা। পুলিশ বেরিকেট দিয়ে তাদের রোডে প্রবেশ আটকিয়েছে।

বিক্ষোভকারীরা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান এবং এই এলাকায় খেলার মাঠ চান। পুলিশ তাদের ভিতরে ঢুকতে না দেওয়ার চেষ্টা করছে। তবুও বাধা অতিক্রম করে কয়েকজন রাস্তায় বসে বিক্ষোভ করছেন। পুলিশ তাদের সরানোর চেষ্টা চালাচ্ছে।

Leave Your Comments