নাটোরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার

Date: 2025-11-17
news-banner

  নাটোরের লালপুর থেকে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 
রোববার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— একই এলাকার ওয়াহেদ আলী সেন্টু এবং তার সহযোগী মাহমুদ হোসেন শাকিল। লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপালপুর বাজার এলাকায় একটি সংঘবদ্ধ চক্র নারীদের দ্বারা প্রলোভন দিয়ে মানুষকে ফাঁদে ফেলে চাঁদা আদায় করে। 

এরই ধারাবাহিকতায় তারা স্থানীয় কাঠ ব্যবসায়ী হাবিবুর রহমানকে হানি ট্র্যাপে ফেলে তার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ তার ব্যবহৃত মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী হাবিবুর মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। হানি ট্র্যাপ চক্রের নারী সদস্যসহ অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 
 জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নাটোর জেলার মধ্যে লালপুরে বিভিন্ন ধরনের প্রতারক এবং হ্যাকারদের দৌরাত্ম্য বেশি রয়েছে। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Leave Your Comments