ব্রিটেনে অভিবাসন নীতি কঠোর: গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিল

Date: 2025-11-16
news-banner

লন্ডন: যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা করেছেন, অভিবাসন প্রত্যাশীদের জন্য প্রবর্তিত ‘গোল্ডেন টিকিট’ ব্যবস্থা বাতিল করা হচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে নজর দিয়ে আসছে লেবার পার্টি। এমন প্রেক্ষাপটে অভিবাসন ব্যবস্থার সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগের নিয়ম অনুযায়ী, আশ্রয়প্রার্থীরা পাঁচ বছরের জন্য বসবাসের অনুমতি পেতেন, এরপর স্থায়ী বসবাসের অনুমতি ও যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন।

নতুন নীতিতে শরণার্থী মর্যাদার মেয়াদ ৩০ মাসে সীমিত করা হবে। এছাড়া স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে অন্তত ২০ বছর অপেক্ষার পর। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং দেশের অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করা।

এবার থেকে আশ্রয়প্রার্থীদের জন্য ব্রিটেনে বসবাসের পথ কঠিন হলেও, সরকার বলছে, এটি বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি অংশ।

Leave Your Comments