উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার শুরু

Date: 2025-11-16
news-banner

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সম্প্রচার শুরু হচ্ছে। তবে লিগের ম্যাচ সম্প্রচারে অনুমতি পেলেও দেশটির সরকার বিশেষ শর্ত আরোপ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রচারের জন্য পাঁচটি অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। এর মধ্যে প্রধান শর্তগুলো হলো:

  • কোনো ম্যাচ সরাসরি (লাইভ) সম্প্রচার করা যাবে না।

  • ৯০ মিনিটের প্রতিটি ম্যাচ কেটে মাত্র ৬০ মিনিটে দেখানো হবে।

  • দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের অংশগ্রহণ থাকা দৃশ্য সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে।

  • স্টেডিয়াম, বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স বা ব্যানারে থাকা ইংরেজি শব্দগুলো উত্তর কোরিয়ার ভাষায় পরিবর্তন করতে হবে।

  • এলজিবিটিকিউ প্রতীক দেখানো যেকোনো দৃশ্য বাদ দিতে হবে।

এসব শর্তের মধ্যেই প্রিমিয়ার লিগ সম্প্রচারের ঘোষণা দিয়েছে কিম জং উনের দেশ। কয়েক মাসের মধ্যেই উত্তর কোরিয়ার দর্শকরা ফুটবলের জনপ্রিয় লিগটি দেখতে পারবেন, যদিও অনেক দৃশ্য কেটে ছেঁটে দেওয়া হবে।

Leave Your Comments