একচেটিয়া ম্যাচে হকিতে বাংলাদেশকে ১০-৩ গোলে হারিয়েছে পাকিস্তান। রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে-অফ সিরিজের তৃতীয় ম্যাচটি।
সিরিজের প্রথম দুই ম্যাচে জয় দিয়ে আগেই বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করে পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২ ও দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে হারের পর তৃতীয় ম্যাচটি ছিল তাই শুধুই নিয়মরক্ষার।
এই ম্যাচেও পাকিস্তানের কাছে অসহায় আত্নসমর্পণ করেছে আশরাফুল-রাকিবুলরা। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে দুবার বল পাঠিয়েছিল বাংলাদেশ। রোববার গোল করেছে তিনটি। সব মিলিয়ে ২৬ গোল হজমের বিপরীতে বাংলাদেশ গোল করেছে মোটে ৫টি।