কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৯৯ পদে নিয়োগ

Date: 2025-11-16
news-banner

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)–এর ১৩ থেকে ২০ গ্রেডের ৯৯টি পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শেষ সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পদের নাম ও সংখ্যা:

  • সিনিয়র ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ১

  • কম্পিউটার অপারেটর – ২

  • উচ্চমান সহকারী – ১৩

  • সাঁট মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর – ২

  • ক্যাশিয়ার – ৪

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৪

  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ১

  • টেলিফোন অপারেটর – ১

  • গাড়িচালক (ড্রাইভার) – ৭

  • সিপাই – ৫২

  • ডেসপাচ রাইডার – ১

  • ফটোকপি অপারেটর – ২

  • অফিস সহায়ক – ৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
পদের ধরণ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার ও মুদ্রাক্ষরে নির্দিষ্ট গতি প্রয়োজন। গাড়িচালক ও ডেসপাচ রাইডারের জন্য বৈধ লাইসেন্স বাধ্যতামূলক।

বয়সসীমা:
১ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে। উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা [কমিশনারেটের ওয়েবসাইট] থেকে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি:

  • ১–৯ ক্রমিকের জন্য: ১১২ টাকা

  • ১০–১৩ ক্রমিকের জন্য: ৫৬ টাকা

  • অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) – ৫৬ টাকা
    ফি জমা দিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে।

নির্দেশনা:
সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীরা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

Leave Your Comments