মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

Date: 2025-11-16
news-banner

 মুকসুদপুর প্রতিনিধিঃ

 মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা মোঃ আজাদ শরীফ, মোঃ ইস্রাফিল শেখ, শেখ সেলিম নামে ৩ আওয়ামী লীগ নেতা দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন।
 আজ রবীবার (১৬ নভেম্বর) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১২ নং গোহালা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনোয়ার শরীফ, ক্রিড়া সম্পাদক শেখ সেলিম ও বন বিষয়ক সম্পাদক মোঃ ইস্রাফিল শেখ, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার সদস্য পদ থেকে পদত্যাগ করে আজাদ শরীফ এর নিজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন। 

 তাঁরা পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে বলেন, আমরা ১২ নং গোহালা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি, ক্রিড়া বিষক সম্পাদক ও বন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব রত ছিলাম, ২০২৪ পরবর্তী আওয়ামী লীগ এর কর্মকাণ্ড আমাদের নিতী ও আদর্শের সাথে সাংঘর্ষিক হওয়ায় আমরা প্রত্যাকেই স্বেচ্ছায়, আজ হইতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে অব্যাহতি নিলাম, আজ হইতে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন প্রকার সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা। 
 আমরা দৃঢ় প্রতিজ্ঞা করিতেছি যে, ভবিষ্যতে আমরা রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাব।

Leave Your Comments