রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

Date: 2025-11-16
news-banner

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল (সোমবার) করা হবে

রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, তবে কোন স্থানে দেখানো হবে তা সংস্কৃতি মন্ত্রণালয় নির্ধারণ করবে

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদমো. মোহিতুল হক এনাম চৌধুরী

মামলায় প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চেয়েছেন। অন্যদিকে, আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস দাবি করেছেন। একইসঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চাওয়া হয়েছে তার আইনজীবীর পক্ষ থেকে।চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা আগামীকাল (সোমবার) করা হবে

রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, তবে কোন স্থানে দেখানো হবে তা সংস্কৃতি মন্ত্রণালয় নির্ধারণ করবে

শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদমো. মোহিতুল হক এনাম চৌধুরী

মামলায় প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চেয়েছেন। অন্যদিকে, আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস দাবি করেছেন। একইসঙ্গে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের খালাস চাওয়া হয়েছে তার আইনজীবীর পক্ষ থেকে।

Leave Your Comments