মেক্সিকোতে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আহত ১২০

Date: 2025-11-16
news-banner

মেক্সিকো সিটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০০ জন পুলিশ কর্মকর্তা। শুক্রবার (১৪ নভেম্বর) হাজার হাজার বিক্ষোভকারী সহিংসতা এবং প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে পদযাত্রা করেন।

বিক্ষোভকারীরা জাতীয় প্রাসাদের সামনে বিক্ষোভ শুরু করলে প্রাসাদ রক্ষাকারী পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ জানিয়েছেন, ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রয়াত মেয়র কার্লোস মানজোর প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আমরা সবাই কার্লোস মানজো’ লেখা ব্যানার বহন করেন। মানজো ড্রাগ কার্টেল ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করতেন।

শেইনবাউম অভিযানে ফেন্টানিল পাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, তবে দেশে সহিংসতা কমাতে ব্যর্থতার কারণে সমালোচিত হচ্ছেন। এছাড়া, পেরু কংগ্রেস তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে, যা পেরু-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটিয়েছে।

Leave Your Comments