প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫
সময়: ০৩:৪৬ পিএম
নর্থ ক্যারোলাইনায় আইসিই অভিযানবিরোধী ব্যাপক বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পরিচালিত অভিবাসন অভিযানের বিরুদ্ধে নর্থ ক্যারোলাইনায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) শার্লট শহরের ব্যাংকিং হাব এলাকায় শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ সময় ট্রাম্পবিরোধী স্লোগানও দেন আন্দোলনকারীরা এবং অভিবাসীদের নিরাপদ জীবনের নিশ্চয়তা দাবি করেন।
বিক্ষোভ চলাকালীন পুলিশি বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা এবং কয়েকজনকে আটক করা হয়। দক্ষিণাঞ্চলে চলমান আইসিই অভিযানের ফলে শহরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।