সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতর হতে পারে শুক্রবার, ২০ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএই জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। যদি তাই হয়, তাহলে রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং চলতে পারে ৩০ দিন।
চূড়ান্ত তারিখের বিষয়ে সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি, তবে জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী প্রথম শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হতে পারে।
আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, তাহলে উক্ত ছুটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রবিবার) পর্যন্ত হতে পারে। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে পুনরায় অফিস কার্যক্রম শুরু হবে।