এইচএসসির পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে উত্তীর্ণ বেড়ে ১০৮, জিপিএ-৫ পেয়েছে আরও ২৩ জন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন আরও ২৩ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাশ করেছেন ১০৮ জন

রোববার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এই তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, এ বছর ২৭,১৮১ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। মোট ৯৪,০৬৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়েছে। এর মধ্যে ২,৫৮৯টি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। ২,২১৩টি নম্বর আপগ্রেড হয়েছে এবং ৫৮৭ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তিত হয়েছে। ফল পরিবর্তনের মাধ্যমে মোট উত্তীর্ণ বেড়েছে ১০৮ জন এবং জিপিএ-৫ বেড়েছে ২৩টি

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, “বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ ও খাতা পুনঃনিরীক্ষণ সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের পর রোববার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।”