শেখ রাসেল বিশেষ প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ার ডিইপিজেড ভাদাইল সড়ক যেখানে প্রতিদিন ছুটে চলা হাজারো মানুষের জীবন থেমে থাকত যানজট আর ফুটপাত দখলের ভোগান্তিতে। আজ সেই পথেই ফিরেছে শৃঙ্খলা স্বস্তির হাঁটা খালি ফুটপাত। এখন প্রয়োজন ছিল একটি যাত্রী ছাউনি।
এই যাত্রী ছাউনি তৈরির উদ্যোগ নিয়েছেন হাজী মো. ইসরাফিল হোসেন। রাজনৈতিক পরিচয় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোই তাঁর নিত্যদিনের অভ্যাস।
কিন্তু মানবিক এই উদ্যোগে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতাকর্মীদের একটি চক্র যারা আগে এই সড়কে প্রায় পাঁচশ অটোরিকশা থেকে মাসিক তিন হাজার টাকা করে চাঁদা আদায় করত। ফুটপাতেও ছিল তাদের দখলদারি—দোকান বসিয়ে চলত নিয়মিত চাঁদা তোলা। ফলে অটোরিকশার এলোমেলো চলাচল আর অসহনীয় যানজট ছিল প্রতিদিনের যন্ত্রণা।
ইসরাফিল ও স্থানীয় তরুণদের উদ্যোগে ফুটপাত হকারমুক্ত করে রাস্তায় ফিরিয়ে আনা হয় শৃঙ্খলা। আর এতেই নাখোশ হয়ে ওঠে বিএনপি নেতাকর্মীদের দুষ্কৃতকারী চক্র।
ইসরাফিলের মানবিক কাজে বাঁধ সাদে স্থানীয় রাজনৈতিক বিএনপি দলের নেতার অনুসারীরা। মানবিক কাজের প্রতি এ ধরনের বিরোধিতা পুরো এলাকায় তৈরি করেছে তীব্র বিতর্ক।
একটি ছাউনি হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু যাদের প্রতিদিন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে পথ চলতে হয় তাদের জন্য এটি নিরাপদ আশ্রয় মানবিক স্বস্তি।
ইসরাফিল হোসেন দেখিয়ে দিয়েছেন পরিবর্তন শুরু হয় ইচ্ছা থেকে, সাহস থেকে। রাজনীতিবিদের ক্ষমতা নয়, মানুষের মুখের হাসিই তাঁর শক্তি। এই এক ছাউনি ঘিরে আশুলিয়ায় তৈরি হয়েছে নতুন মানবিক দৃষ্টান্ত।
বাধা এসেছে, প্রতিবন্ধকতা এসেছে তবুও মেহনতি মানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন ইসরাফিল হোসেন। মানুষের মুখের হাসি ধরে রাখতেই প্রতিদিন নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। তার এ কাজ প্রমাণ করে মানুষের জন্য মানুষ দাঁড়ালে, পরিবর্তন করা সম্ভব।
ইসরাফিলের মানবিক উদ্যোগে আজ পরিবর্তনের পথে আশুলিয়া। আর মানবিক কাজে বাঁধা দিয়ে জনসাধারণের কটাক্ষের শিকার রাজনৈতিক দলের কতিপয় কিছু বিএনপি নেতারা।