বন্দরে গাঁজাসহ আ’লীগ নেতার পুত্র মাদক ব্যবসায়ী রিহান গ্রেপ্তার।

Date: 2025-11-15
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ রিহান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত রিহান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার আওয়ামী লীগ নেতা আলী নুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শুভকরদী এলাকার জাহাঙ্গীরনগর বাহাউদ্দিন মিয়ার টিনের জেনারেটর রুমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঘটনার পর মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর— ২০(১১)২৫।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত রিহানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, রিহান দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

Leave Your Comments